সারা দেশে ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল আটটায় শুরু হওয়া এই ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। আজ ভোটের মাঠে রয়েছেন দেশি-বিদেশি পর্যবেক্ষণকরা।
ভোট পর্যবেক্ষণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগে পরে পর্যবেক্ষণ করার জন্য ১৮৬ জন পর্যবেক্ষক ও সাংবাদিককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদের মধ্যে ১২৭ জন হলেন পর্যবেক্ষক আর ৫৯ জন বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী।
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৮ দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এসব দেশ ও সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। ইসি এদের অনেকের ব্যয় বহন করবে বলে জানা গেছে।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ দেশের স্থানীয় সরকারের নির্বাচনে ভোটগ্রহণের পরিস্থিতি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। তার সঙ্গে রয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারাও।